,

আওয়ামী লীগ নেতা ‘সুইডেন আতাউর’ গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতারের পর নরসিংদী মডেল থানায় তাকে হস্তান্তর করে সিআইডি।

আতাউর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তিনি নিজেকে সুইডেন আওয়ামী লীগের সভাপতি বলে দাবি করেছেন।

আতাউরের বিরুদ্ধে নরসিংদীতে শিল্প প্রতিষ্ঠানসহ একাধিক মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ এবং মামলা রয়েছে।

সিআইডি পুলিশ জানায়, আতাউর নরসিংদীর কুখ্যাত ভূমিদস্যু। তার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি শতকোটি টাকা মূল্যের নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোল্লা স্পিনিং মিল সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে দখল করে নিয়ে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছে।

এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউরসহ ৬ জনের বিরুদ্ধে মামলার করেছে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক।

ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানান।

প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের নানা তদবিরে তা বাধাগ্রস্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত করে সিআইডি বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করে।

সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আতাউরকে জালিয়াতি ও প্রতারণা মামলার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর