,

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মালয়েশিয়ার তেরেঙ্গানু

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু।

বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়ার ক্লাবটি।

১৫ থেকে ২০- এই ৬ মিনিটের একটা ঝড় বইয়ে দিয়ে ম্যাচটা নিজেদের করে নেয় মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। ১৬ মিনিটে হাকিম ও ২০ মিনিটে আলিয়াস গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অতিথি দলটিকে।

দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়ার্ধের শুরুটা। ৪৮ মিনিটেই স্বাগতিকরা ব্যবধান ২-১ করে লুকার গোলে। এর পর লুকা একাধিক সুযোগ পেয়েও গোল পাননি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর