,

মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লাল কার্ড দেখালো পীরগঞ্জের শিক্ষার্থীরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা। শপথের মাধ্যমে ওই লাল কার্ড প্রদর্শন করালেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। আজ বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় সরকারী শাহ আব্দুর রউফ কলেজ মাঠে কয়েক’শ শিক্ষার্থীকে সামাজিক অপরাধ বিষয়ে সচেতন করতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।

এতে কলেজটির অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোঃ মন্ডল, ইউএনও টিএমএ মমিন, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, ওসি সরেস চন্দ্র, আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা জাপার সম্পাদক নুর আলম যাদু, উপজেলা বাশিস সভাপতি ও উপজেলা আ’লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, পৌর আ’লীগের সভাপতি ও সম্পাদক হাইফুজ্জামান ফুল ও আসিয়ার রহমান মাস্টার, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক মাজহারুল আলম প্রমুখ।

প্রধান অতিথি তার দিক নির্দেশনামুলক বক্তব্যে অনুষ্ঠানস্থল মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন-নেন।
বক্তারা বলেন, সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়তে ৩টি বিষয়ে বেশী নজর দিতে দিতে হবে। তাহলো সন্ধ্যার পর সন্তান কোথায় যায়, তা দেখা; ১৮ বছরের নীচে স্মার্ট মোবাইল ফোন নয় এবং সন্তানের সাথে ইতিবাচক ব্যবহার করতে হবে। পরে স্থানীয পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক-ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা