,

একাত্তরের কসাই আজহারের মৃত্যুদ-ের রায় বহালে সন্তুুষ্ট রংপুরবাসী : দ্রুত বাস্তবায়নের দাবি

news-image

রংপুর ব্যুরো : ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে কারমাইকেল কলেজ ছাত্র সংঘের সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও রংপুরের আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোটের আপিল বিভাগ এ রায় বহালের আদেশ দেন।

এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুলের মৃতুদ-াদেশ রায় বহাল থাকায় তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলাসহ রংপুরের কারমাইকেলের সাবেক ছাত্রনেতা, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সম্মিলিত আইনজীবি পরিষদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে আনন্দ-উচ্ছাস দেখা গেছে। অনেকেই দ্রুত সময়ের মধ্যে মৃত্যুদ- কার্যকরের দাবি জানিয়েছেন।

জানা গেছে, এটিএম আজহারের গ্রামের বাড়ি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া বাতাসনে। বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটায় তার আরেকটি বাড়ি রয়েছে। বর্তমানে পরিবারের কেউ এই বাড়িতে থাকেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আলবদর রাজাকার এবং পাক হানাদার বাহিনীর সহযোগিতায় গণহত্যা চালায়। যেখানে প্রায় এক হাজার দুইশ’র নারী পুরুকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে। তার নির্দেশে রংপুর শহরের টাউন হলে অসংখ্য নিরীহ নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে রংপুর নগরীর দমদমা এলাকায় ঘাঘট নদীর তীরে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ও ব্রাশ ফায়ার করে রংপুর কারমাইকেল কলেজের ছয় শিক্ষক ও এক শিক্ষক পত্নীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ পাওয়া যায়।

এব্যাপারে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাবেক ছাত্রনেতা মতিয়ার রহমান বলেন,একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- প্রাপ্ত জামায়াতের নেতা আজহারের রায় বহাল থাকায় মুক্তিযোদ্ধার অনেক সন্তোষ্ট ।
বদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার মাহবুবার রহমান হাবলু বলেন, রাজাকার আলদর আজহারের রায় বহাল রাখায় আইন বিভাগের ওপর আমরা খুশি।
রংপুর সম্মিলিত আইনজীবি পরিষদের সদস্য সচিব ও জাসদ নেতা রফিকুল ইসলাম মুকুল সন্তোষ প্রকাশ করে বলেন, অনেক দিন পরে হলেও আজকে ২০০৫ সালের পরেও ২০১৯ সালে এসে সুপ্রিম কোর্ট এপিল ডিভিশন হাইকোর্টের আদেশটা বহাল রেখেছেন। যুদ্ধ অপরাধি হিসেবে এবং রংপুরের মানুষ হিসেবে এটিএম আজহারুল ইসলামের সেই সময়ের স্বাধীনতা বিরোধি কার্যকলাপ হত্যা, লুন্ঠন এবং সমস্ত যে অপকাজ করেছিল তার ফলোশ্রুতিতে তার এই সাজাটা হওয়া খুবই জরুরি ছিল।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামে মৃত্যুদ-াদেশ রায় বহাল থাকায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন উচ্ছ্বসিত। একাত্তরে নিহতের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর দেখতে চাই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা