,

রূপনগরে বিস্ফোরণের ঘটনায় বেলুনবিক্রেতার বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ওই বেলুনবিক্রেতা আবু সাঈদের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ বাদী হয়ে বেলুনবিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে দুইটি ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিয়ষ হলো- অপরাধজনিক নরহত্যা তথা বিস্ফোরণ আইন। যার নম্বর ৩০। আবু সাঈদ বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বশেষ বুধবার দিনগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর