,

সাদুল্যাপুরে ইঁদুর মারার ফাঁদে আটকে প্রাণ গেল চাচা-ভাতিজার

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৩৯) উজ্জল মিয়া (১৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হারুন (৩৬) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইজল ও উজ্জ্বল সম্পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পার্শ্ববর্তী কাতলামারি বিলে মাছ ধরতে যায় আইজল ও উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ধানের জমিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় হারুনকে উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইঁদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান পূর্ব দামোদরপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর