,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। দেশের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ওই ভূমিকম্পটি আঘাত হানে। এতে আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। প্রাথমিক খবরে জানা গেছে, ভূমিকম্প থেকে বেশ কিছু বাড়ি-ঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মিনদানাও দ্বীপে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ওই একই এলাকায় গত মঙ্গলবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে মিনদানাও দ্বীপে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে।

মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে সেখানে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আরও কমপক্ষে ডজেনখানেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুলুনান শহরের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হানলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ হলেও এ থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রায়ই ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানে। গত এক মাসে মানদানাও দ্বীপে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া গত এপ্রিলে শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন প্রাণ হারায় এবং রাজধানী ম্যানিলায় একটি ভবন ধসে পড়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর