,

ইফার ডিজির ব্যাংক হিসাব তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মো. আফজালের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের খোঁজ করা হচ্ছে। এ তালিকায় সামীম মো. আফজালও রয়েছেন।

গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে তার ব্যাংক হিসেব তলব করা হলো।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো পত্রে সামীম মো. আফজাল, বাবা- মৃত আব্দুর রশিদ, মাতা- মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং:- ১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১, জন্ম তারিখ:- ৩১/১২/১৯৫৭, পাসপোর্ট নং:- বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং একাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেয়া হয়।

সাবেক বিচারবিভাগীয় কর্মকর্তা সামীম মো. আফজাল গত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে ২ দফা চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সামীম আফজালের বিরুদ্ধে দুনীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে শতাধিক আত্মীয়-স্বজন নিয়োগের মাধ্যমে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি। এ নিয়ে কয়েকমাস আগে ইফা কর্মীদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হয় তাকে।

ঢাকার মোহাম্মদপুরের জহুরী মহল্লা, বসিলা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজারে সামীম মো. আফজালের নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর