,

অর্ধশত মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাওলানা আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে। তিনি উপজেলা জামায়াতের রুকন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, যুদ্ধাপরাধসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় জামায়াত নেতা মাওলানা আকবর আলীর বিরুদ্ধে ৫০টির বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে আকবর আলী নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর