,

ক্যামেরুনে ভূমিধসে ২৬ শিশুসহ ৪২ জনের প্রাণহানি

news-image

অতিবৃষ্টির কারণে ভূমিধসে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। এদের মধ্যে ২৬ জন শিশু ও ৪ জন সন্তানসম্ভবা নারীও আছেন। খবর সিএনএন’র।জানা গেছে, ভূমিধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও চাপা পড়া মাটি ও ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় পশ্চিমাঞ্চলের বাফৌসাম শহরে প্রবল বৃষ্টিপাতে ধসে পড়ে পাহাড়ের একাংশ। এসময় অনেকেই ঘুমিয়ে পড়েন ওই এলাকায়। তাই ধসের সময় শিশুদের নিয়ে সরে যাওয়ার সময় পাননি কেউ।এই ঘটনায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট পল বিয়া।

খবরে বলা হয়, নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার তৃতীয়দিনের উদ্ধার কার্যক্রমে আরও কর্মী যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর