,

বাংলাদেশ ক্রিকেট দল দিল্লি পৌঁচেছে

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল যাবেন না, আগে থেকেই জানা ছিল। সাইফউদ্দিনের ইনজুরি। দল থেকে ছিটকে গিয়েছিল এই অলরাউন্ডারও। কিন্তু কেউ কি ভেবেছিল, এর চেয়েও অনেক বড় এক ধাক্কা অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য? অবশেষে সেই ধাক্কাটা এলো মঙ্গলবার।

ওইদিন রাতেই আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। যদিও এক বছর তাৎক্ষণিক বাতিল করে দিয়েছে আইসিসি। এর অর্থ আগামী এক বছর আর ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

সুতরাং ভারত সফরের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নাম ঘোষণা করা হলো। আজ বিকেলেই ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চড়ে বসে মাহমুদউল্লাহ’র নেতৃত্বাধীন টি-টোয়েন্টি ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা।

আজ বিকেলেই ভারতগামী বাংলাদেশ দলকে বিদায় জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী ফ্লাইটে চড়ে বসেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ভারত সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) ক্রিকেটাররা দিল্লি বিমানবন্দরে গিয়ে পৌঁছান। সেখান থেকে টিম বাংলাদেশ উঠেছে দিল্লির আইসিটি মউরিয়া হোটেলে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর এই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর