,

রাজধানীতে গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিক্ষার্থী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় নিহতদের মধ্যে তিনজন ছাত্র এবং একজন ছাত্রী।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপনগর আবাসিকের ১১ নম্বর রোডে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

আনিসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বিস্ফোরণে তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরো তিনজন গুরুতর আহত হন।

ফায়ারসার্ভিস সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর