সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যায় ৮ নম্বর আসামির জামিন আবেদন হাইকোর্টে

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ৮ নম্বর আসামি নাজমুল হাসান হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার তার আইনজীবী মো. ছগির হোসেন এই আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী মো. ছগির হোসেন।

এর আগে বরগুনায় গত ১৫ অক্টোবর আসামি নাজমুল হাসানের জামিন আবেদন খারিজ করে দেন আদালত। জাগো নিউজ