সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব সরে দাঁড়ালেন এমসিসির ক্রিকেট কমিটি থেকে

news-image

স্পোর্টস ডেস্ক : হঠাৎ এক ঝড় যেন এলোমেলো করে দিলো সাকিব আল হাসানের জীবন। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি, বিশ্বজুড়ে কত নাম যশ খ্যাতি। আইসিসির এক নিষেধাজ্ঞায় তার সবই যেন হারাতে বসেছেন।

ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে মঙ্গলবার সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এর মধ্যে এক বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে আবারও কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে।

এমন নিষেধাজ্ঞার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। এমসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৭ সালে ইতিহাসের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হন সাকিব। সম্মানিত এই পদটিতে শুধু ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিরাই সদস্য হিসেবে নিয়োগ পান।

সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও ইংলিশ কিংবদন্তি মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

এমসিসি কমিটি ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর প্রস্তাবনা দিয়ে থাকে। তাদের প্রস্তাবতাতেই ক্রিকেটে নানা পরিবর্তন আসে। প্রতি বছর দুবার এই কমিটির সভা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলংকায় পরবর্তী সভা হওয়ার কথা। সাকিব সে সময়টাতেও নিষিদ্ধই থাকবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে