,

১২ ডিসেম্বর ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রেক্সিটের অচলাবস্থার মধ্যেই পার্লামেন্টে কয়েক মাস ধরেই নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশেষে মঙ্গলবার পার্লামেন্টের ভোটে নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছেন এমপিরা।

নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৪৩৮ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন। ১৯২৩ সালের পর এই প্রথম ডিসেম্বরে সাধারণ নির্বাচনের পক্ষে অনুমোদন দিল হাউস অব কমন্স।

তবে এই বিলটি লর্ড সভায় অনুমোদন হতে হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। যদি তাই ঘটে তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকবে। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যতের বিষয়ে দেশের জনগণকে অবশ্যই মতামত দিতে হবে।

বরিস জনসন আশা প্রকাশ করেছেন যে, বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে তাকে নতুন দিক নির্দেশনা দেবে এই নির্বাচন। ব্রেক্সিটের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর