,

২০২৩ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে ফাইনাল খেলবো : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ি থেকে প্রস্তাবের বিষয় গোপন রাখায় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে একবছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি একবছর স্থগিত নিষেধাজ্ঞা। সাকিবের ওপর এ নিষেধাজ্ঞার খবরে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের সতীর্থরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সারাদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও রাত সাড়ে ১১টার পর ফেসবুকে নিজের বক্তব্য দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করছেন, সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আগামী ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলবে।

মাশরাফি তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

এর আগে একই ধরনের আবেগ প্রকাশ করেন মুশফিকুর রহিমও। তিনি তার ফেসবুক পেজে বলেন, ‘বয়সভিত্তিক ও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১৮ বছর খেলার পর…, মাঠে তোমাকে ছাড়া খেলার কথা ভাবা খুবই কষ্টদায়ক। আশা করি, তুমি চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে। তোমার প্রতি আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন রয়েছে। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ।’

আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করার কথা স্বীকার করায় সাকিবের বিরুদ্ধে মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করা হয়।

তিনটি অভিযোগই মেনে নিয়েছেন সাকিব। শাস্তি নিয়ে সাকিব আইসিসির সঙ্গে একমত পোষণ করেছেন। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর