,

লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পদত্যাগে বাধ্য হলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। সৌদি আরব থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সাদ আল-হারিরি পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে দেশব্যাপী বিক্ষোভ হয়েছে। অবশেষে তিনি নতিস্বীকার করলেন।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই খবর জানানো হয়।

পদত্যাগের ঘোষণা দিয়ে সাদ হারিরি বলেন, ‘আমরা এমন অবস্থায় বাস করছি, যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে।’

সৌদি আরব সফর গিয়ে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন হারিরি। তিনি সৌদি আরব গিয়ে কেন পদত্যাগের ঘোষণা দেন তা স্পষ্ট নয়।

এদিকে, পদত্যাগ বিষয়ে সাদ হারিরি লেবাননের বাইরে থেকে প্রেসিডেন্ট মিশেল আউনকে ফোন করেছেন বলে প্রেসিডেন্টের দপ্তর নিশ্চিত করেছে। এখন পদত্যাগের কারণ জানতে প্রেসিডেন্ট আউন তার লেবাননে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে জানায় প্রেসিডেন্ট দফতর।

অন্যদিকে লেবাননের প্রোগ্রেসিভ সোসালিস্ট পার্টি’র নেতা ওয়ালিদ জুমব্লাত বলেন, ‘সাদ হারিরির পদত্যাগ লেবাননের রাজনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে।’

২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন। আল-হারিরির বাবা রফিক আল-হারিরি ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী। ২০০৫ সালে তাকেও হত্যা করেছিল আততায়ীরা। তখন থেকেই সাদ হারিরি ফিউচার মুভমেন্ট পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর