,

তাদের শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জোট নিরপেক্ষ সম্মেলনে (ন্যাম ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন কী কী-তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ন্যাম সম্মেলনে গিয়ে তিনি (শেখ হাসিনা) কী কী অর্জন করেছেন বলতে পারবেন। সেখানে গিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন কি না-তা কিন্তু আমরা এখনো জানি না। এটা কোনো পত্রিকায় আসেনি, প্রেসেও আসেনি।’

মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে দলটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যেটা উনি (প্রধানমন্ত্রী) বলছেন, সাইড লাইনে তিনি অনেকগুলো বৈঠক করেছেন। জানি না, এই সাইড লাইনের বৈঠকের ফলে আমরা কী অর্জন করলাম। আমরা এখন পর্যন্ত আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারিনি, দুই বছর হয়ে গেল একজন রোহিঙ্গাও দেশে ফিরে যেতে পারেনি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম ন্যাম সম্মেলনে অংশ নিয়ে গত রোববার আজারবাইজান থেকে দেশে ফিরেছেন।

মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘সোমবার পিজি হাসপাতালের পরিচালক, তিনি একজন সামরিক কর্মকর্তা প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন, ‘‘বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন। ’’ তারা এমনও বলেছেন তিনি এই মুহূর্তে বাসায় চলে যেতে পারেন নতুবা যেখানে ছিলেন সেখানে যেতে পারেন। এই কথাটার উদ্দেশ্যটা কী।’

বিএনপি নেত্রী এখন বিছানা থেকে উঠতে পারেন না, তাকে সাহায্য করে উঠাতে হয় বলেও জানান বিএনপির এই নেতা।

চলমান ‘শুদ্ধি’ অভিযান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো বলি যে, শুদ্ধি অভিযান কথাটা শুদ্ধ থেকে এসেছে। তার মানে প্রমাণিত হয়েছে, তারা শুদ্ধ নন, পরিশুদ্ধ নন। এজন্য তাদেরকে শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে।’

সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় আরও বক্তব্য রাখেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, এ্যালবার্ট পি কস্টা, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা মোরতাজুল করীম বাদরু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম মজনু, সফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা