সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ কোনো খেলোয়াড়রা আমার মতো ভুল যেন না করে : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি যে ভুল করেছেন কোনো তরুণ খেলোয়াড় যেন সে ভুল না করে, সেই আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাওয়া দুই বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেখানে একটি লিখিত বক্তব্য পড়েন।

সাকিব তার বক্তব্যে বলেন, ‘আমি সত্যিই খুব মর্মাহত। যেই খেলাটাকে এতো ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম। তবে ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিতে না জানানোয়, আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট খেলোয়াড়দের দুর্নীতিমুক্ত রাখতে প্রাণপণে লড়ে যাচ্ছে। কিন্তু আমি আমার অংশটা ঠিকঠাক পালন করতে পারিনি।’

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘বিশ্বের সব খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেট খেলাটা যেন দুর্নীতিমুক্ত থাকে। সামনের দিনগুলো আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে তাদের দুর্নীতিবিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী। আমি এটি নিশ্চিত করতে চাই যে, আমার মতো ভুল যেন কোনো তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।’

পরে দেশবাসীকে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘আপনাদের ধন্যবাদ আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করবো আগামীতেও আপনার এভাবেই আমার পাশে দাঁড়াবেন।’ এ সময় এখনকার চেয়ে আরও শক্ত হয়ে ফিরে আসার আশা ব্যক্ত করে দেশের সকলের কাছে সবসময়ের মতো সমর্থন চেয়েছেন তিনি।

সাকিবের পর বক্তব্য দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাকিবের প্রতি তার রাগ রয়েছে জানিয়েও তার পাশে থাকার অঙ্গিকার করেছেন পাপন। তিনি বলেন, ‘এর চেয়ে বেশি শকিং কিছু হতে পারে আমার জানা নাই। আমি বহুবার বলেছি, দুটা প্লেয়ারের সাবস্টিউট (বিকল্প) আমাদের নাই। একজন অ্যাজ এ ক্যাপ্টেন মাশরাফি, আরেকজন অ্যাজ এ প্লেয়ার সাকিব। অন্যান্য প্লেয়ারের মতো সাবস্টিউট আমরা পেলেও সাকিবের মতো প্লেয়ার আবার পাবো কি না, আমরা জানি না।’

এর আগে আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। সেই শর্ত পূরণ সাপেক্ষে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আইসিসির যে তিন ধারায় সাকিবের ওপর নিষেধাজ্ঞা

২.৪.৪ ধারা : ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও ২০১৮ সালে আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) কাছে জানাননি সাকিব।

২.৪.৪ ধারা : ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজেই তার সঙ্গে জুয়াড়িরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

২.৪.৪ ধারা : ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে