,

মাইকেল ভন বললেন, সাকিবের সাজা আরও বেশি হওয়া উচিত ছিল

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের শাস্তি আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাকিবের ওপর দেওয়া আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এক টুইটার বার্তায় মাইকেল ভন বলেন, ‘সাকিবের জন্য কোনো সহানুভূতি নয়। সে যেই হোক। বর্তমান সময়ে ক্রিকেটারদের সবসময় এ বিষয়টি বারবার বলা হয়ে থাকে যে, কোন বিষয়টি তারা করতে পারবেন আর কোনটি পারবেন না। কোন বিষয়ে সরাসরি রিপোর্ট করতে হবে, সেটাও বলে দেওয়া হয়।’

ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক আরও বলেন, ‘সাকিবের দুই বছরের শাস্তি যথেষ্ট নয়, আরও বাড়ানো উচিত ছিল।’

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটি প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালকে না জানানোর কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আইসিসির দুর্নীতি-বিরোধী কোডের তিনটি আইন লঙ্ঘন করায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। সেই শর্ত পূরণ সাপেক্ষে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর