,

কিংবদন্তি হতে হয় উত্থান পতনের মধ্য দিয়ে : শিশির

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেছেন, রাতারাতি কিংবদন্তি হওয়া যায় না। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে কিংবদন্তি হতে হয়। কঠিন সময় আসবে কিন্তু এটাকে শক্ত মনে আলিঙ্গন করতে হবে। আমরা জানি, সাকিব আল হাসান কতটা শক্তিশালী।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে শিশির লেখেন, এটি একটি নতুন শুরুর শুরু। অন্য যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সাকিব। সে ইনজুরির কারণে এর আগেও ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি সে কতটা শক্তিশালী হয়ে বিশ্বকাপে ফিরে এসেছে।

শিশির আরও বলেন,এটা শুধু সময়ের ব্যাপার। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন এতে আমরা অভিভূত। এই একতাটাই আমাদের জাতি হিসেবে প্রয়োজন।

প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে ২ বছর নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আইসিসির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার শর্তে সাকিবের শাস্তি এক বছর স্থগিত করেছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর