,

সাকিবের শাস্তি সব খেলোয়াড়দের জন্য একটি শিক্ষা : রমিজ রাজা

news-image

স্পোর্টস ডেস্ক : সব ক্রীড়াপ্রেমী ও সব খেলোয়াড়দের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেয়া রমিজ রাজা মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন, ‘সব ক্রীড়াপ্রেমী ও সব খেলোয়াড়দের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা। আপনি যদি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে খেলার চেয়েও বড় হতে চান তাহলে চরম পতনের জন্যও তৈরি থাকুন। সাকিবের ঘটনাটা আসলে খুবই দুঃখজনক!

এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, সাকিবের জন্য কোনো দয়া নেই আমার, একেবারে কোনো দয়াই নেই। ২ বছর যথেষ্ট নয়, তাকে আরও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।

ইংল্যান্ডের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, এই যুগে খেলোয়াড়দের সবসময় জানানো হয় কখন কী করতে পারবে তারা ও কখন তারা পারবে না, তাদের সবসময় সঠিক সময়ে রিপোর্ট করতে হবে।

জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর