,

আমরা সাকিবের পাশে থাকবো, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের ধর্মঘটের সমাধান হওয়ার পরও অনিশ্চয়তা মেঘ রয়ে গেছে দেশের ক্রিকেটের আকাশে। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানান গুঞ্জন। সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশকিছু সূত্রের বরাত দিয়ে এসব প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিয়ম অনুযায়ী, জুয়াড়ির দেওয়া প্রস্তাব বোর্ড বা আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোয় ১৮ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান।

তবে এখন পর্যন্ত আইসিসি, বিসিবি বা সাকিব আল হাসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি’র। তিনি বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে আজকের মধ্যে আইসিসিকে চিঠি দেওয়া হবে। এ বিয়ষটি আমরা শুনেছি। যদিও আইসিসির ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারবো না। আইসিসি যেই সিদ্ধান্তই নিক না কেন,আমরা সাকিবের পাশে থাকবো। সাকিব যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর