,

যৌন হেনস্থা, শিক্ষকের আত্মহত্যায় ক্ষুব্ধ নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। একের এক তারকারা তুলে ধরেছেন তাদের যৌন হেনস্থার অভিযোগ। অনেক নামি লোকেরই মুখোশ খুলে পড়েছে মিটু আন্দোলনের কল্যাণে।

এখনও চলছে এই আন্দোলন। সম্প্রতি পাকিস্তানে মিটু আন্দোলনকে ঘিরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। পাকিস্তানের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়। এরপর সেই অধ্যাপক আত্মহত্যা করেন।

এবার এই ঘটনা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খানের ‘রইস’ সিনেমার নায়িকা মাহিরা খান। সোস্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি।

মাহিরা খান বলেন, ‘মিথ্যে অভিযোগের জন্য একজন নির্দোষ ব্যক্তি আত্নহননের পথ বেছে নিলেন। এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে আমার। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার যারা করছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, মাহিরা খান পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী। পাকিস্তানের টেলিভিশন ও বড় পর্দায় কাজ করেছেন তিনি। পাকিস্তানের ডেলি সোপ হামসফর-এ ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন।

অন্যদিকে ভারতের ২০১৭ সালে রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন মাহিরা। শাহরুখ খানের বিপরীতেও তাকে দর্শকরা পছন্দ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর