,

সীমান্ত পাকিস্তানের আফগানিস্তানে হামলায় ৩ নারী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত। সংঘর্ষে জড়িয়ে পড়েছে দু’দেশের সেনাবাহিনী। আফগান কর্মকর্তারা দাবি করেছেন যে, পাকিস্তানের মর্টার ও রকেট হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে তিন নারীর মৃত্যু হয়েছে।

কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল গনি মুসামেম বলেন, রোববার বিকালে বিতর্কিত সীমান্তে সামরিক সরঞ্জাম স্থাপনের চেষ্টা করে পাক বাহিনী। সে সময় আফগান সেনারা এবং স্থানীয় মিলিশিয়ারা পাক বাহিনীকে বাধা দেয়ার চেষ্টা করলেই প্রথমবারের মতো সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি বলেন, সীমান্তের কাছে অবস্থিত নারি জেলায় প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলেছে। এতে তিন বেসামরিক নিহত এবং আরও চার বেসামরিক আহত হয়েছেন। ওই এলাকাটি কিছুটা বিচ্ছিন্ন হওয়ায় সেখানে যোগাযোগ রাখা কঠিন বলেও উল্লেখ করেছেন তিনি।

পূর্বাঞ্চলীয় সীমান্তের আফগান সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ আয়ূব হুসেইনখাইল বলেন, সোমবার সকালে আবারও সংঘর্ষ শুরু হলে পাক বাহিনী আফগানিস্তানের বেসামরিক গ্রাম লক্ষ্য করে মর্টার হামলা চালায়।

তিনি আরও বলেন, ডজনখানেক বেসামরিক লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর