,

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফি বাড়ছে

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে ১১দফা দাবিতে ধর্মঘটে যায় দেশের ক্রিকেটাররা। পরে আরও দুটি দাবি বাড়িয়ে ১৩টি করা হয়। যেখানে একটি দাবিতে বলা হয়, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি, ভ্রমণ খরচ ও দৈনিক ভাতা বৃদ্ধি করতে হবে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ ফি’সহ আনুষাঙ্গিক খরচ বাড়িয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, প্রথম শ্রেণির ক্রিকেটাররা টায়ার ওয়ানে আগে যেখানে ৩৫ হাজার টাকা পেত, এখন তা ৭১ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। আর টায়ার টু’তে ২৫ হাজার টাকা পাওয়া ক্রিকেটারদের ম্যাচ ফি ১০০ শতাংশ বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে।

আগের দুই টায়ারের ক্রিকেটারদের ভ্রমণ খরচ বাবদ একজনের জন্য ছিল ২৫’শ টাকা। তবে নতুন নিয়মে স্বাভাবিকভাবে যেসব ভেন্যুতে বিমানবন্দরের ব্যবস্থা থাকবে, সেখানে প্লেন খরচ দেওয়া হবে। আর বিমানবন্দরের ব্যবস্থা না থাকলে ৩৫’শ টাকা দেওয়া হবে।

প্রথম শ্রেণির ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের দৈনিক ভাতা আগে ছিল ১৫’শ টাকা। তবে এখন ৬৭ শতাংশ বাড়িয়ে তা ২৫’শ টাকা করা হয়েছে।

প্রথম শ্রেণির চলমান মৌসুম থেকেই এই নিয়ম চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর