বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি করি না, কাউকে করতেও দিব না : রংপুর সিটি মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত না করা হবে না। আমি নিজেও দুর্নীতি করি না, কাউকে করতেও দিব না। যদি আমার কোন কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য থাকে আমাকে না জানিয়ে প্রকাশ করুন।

আজ সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ২০২০ সালের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ১’শ ১৪টি রাস্তার উন্নয়ন কাজ শেষ করা হবে। ১৫টি ওয়ার্ডের এই ১’শ ১৪টি রাস্তা পাকাকরণসহ উন্নত হলে নগরবাসীর চলাচলে কোন ভোগান্তি থাকবে না।

মেয়র আরও বলেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রংপুর সিটি এলাকার সবখানে দৃশ্যমান উন্নয়ন হবে। একইসঙ্গে আধুনিক রংপুর মহানগর গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণে সরকারের প্রকল্প বাস্তবায়ন করা হবে। নগরীর ১৬ থেকে ৩০নং ওয়ার্ডে আগামী ২০২৩ সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত হবে।

তিনি বলেন, রংপুর সিটির হওয়ার আগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসিপি) চালু হয়েছিল। বিগত মেয়রের মেয়াদকালে বিভিন্ন কারণে তা বন্ধ হয়। দীর্ঘ পাঁচ বছর পর আবারও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি চালু করা হলো। এর মাধ্যমে দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার, আর্থিক ব্যবস্থাপনাসহ টেকসই নগর পরিকল্পনার বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে এলআইইউপিসিপি’র জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আব্দুল মান্নান বলেন, শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ তাগিদে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীদের উন্নয়নসহ কমিউনিটিভিত্তিক নানা ধরণের পদক্ষেপ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন, দক্ষতা ও জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বল্প পরিসরে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে। সভায় স্বাগত বক্তব্যে প্রকল্পের কর্মপরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন টাউন ম্যানেজার মোবারক হোসেন। এসময় ইউএনডিপির কমিউনিকেশন স্পেশালিস্ট ফরিদ আহম্মেদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা