বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যৌতুক দাবিতে নববধুর হাত-পায়ের রগ কর্তনের অভিযোগ

news-image

রংপুর ব্যূরো : রংপুরের পীরগাছায় বিয়ের ৩৬ দিনের মাথায় যৌতুক না দেয়ায় এক নববধুকে নির্মমভাবে নির্যাতন করে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে স্বামী ও তার স্বজনরা। বর্তমানে ওই গৃহবধু পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যপারে নির্যাতিতা ওই নববধুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, পীরগাছা উপজেলার ছাওলা রতনপুর গ্রামের মনছুর আলীর ছেলে শাহজাদা মিয়ার সাথে চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর পার্শ্ববর্তী তাম্বুলপুরের ঘগোয়া সরদারপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়।

এসময় ফজলুল হক নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার মেয়ে জামাইকে যৌতুক দেন। মেয়ের বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই জামাতা শাহজাদা মিয়া আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে এবং শশুর বাড়ির পক্ষ থেকে বর্ধিত যৌতুক দিতে রাজি না হওয়ায় নববধুকে নির্যাতন করতে থাকে। এরই এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া সৃষ্টি হলে স্বামী শাহজাদা মিয়া নববধু শিউলি বেগমকে নির্মম নির্যাতন করেন এবং হত্যার উদ্দেশ্যে তার স্বজনরা মিলে মধ্যযুগীয় কায়দায় নববধুর হা-পায়ের রগ কেটে দেন।

এসময় প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামীরা তাদের অশ্লিল ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন। পরে রাতে স্থানীয় এক পল্লি চিকিৎসক দ্বারা নববধুর পায়ে ৫টি এবং হাতে ১৫টি সেলাই দিয়ে বাড়িতে আটকে রাখে। এ সংবাদ পেয়ে মেয়ের মা রহিমা বেগম ও মামী পেয়ারা বেগম ঘটনাস্থলে গেলে আসামীরা তাদের বাড়িতে প্রবেশ করতে বাঁধা দেন ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে নববধুর পিতা ফজলুল হক গতকাল রবিবার পীরগাছা থানা পুলিশকে জানালে এসআই রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়ি থেকে নববধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ওই নববধুর পিতা ফজলুল হক জানান, মেয়েকে বিয়ে দিয়েছি মাত্র ৩৬দিন হলো। তার মধ্যেই এমন নির্যাতন। এটা মধ্যযুগের নির্যাতনী কায়দাকেও হার মানায়। যারা আমার মেয়ের হাত পায়ের রগ কেটে দিয়েছে আমি তাদের দ্রæত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি করছি।

পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল হাদী মোহাম্মদ জানান, মেয়েটির অবস্থা আশংকাজনক। হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করায় সুস্থ্য হতে অনেক সময় লাগবে।

এব্যাপারে পীরগাছা থানা পুলিশের ওসি রেজাউল করিম বলেন, আমি সংবাদ পেয়ে তাকে দ্রু উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। এবিষয়ে নববধুর পিতা ফজলুল হক একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা