,

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ূন কবীরের জানাজা ও দাফন সম্পন্ন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক উপ-মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীরের জানাযা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুর ২ টার দিকে জেলা ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা বেলায়েত উল্লাহ নূর।জানাজার আগে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে রাষ্টীয় মর্যাদা প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানাযায় অংশগ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, নবীনগর – ৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল,  বাঞ্ছারাম -৬ আসনের সাংসদ এ বিএম তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, জেলা বিএনপির সভাপতি  হাফিজুর রহমান মোল্লা কচি সহ আওয়ামীলীগ, বিনএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বসস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় নেতাকে শেষবারের মত ফুলেল শুভেচ্ছা জানান। নামাজের জানাযার আগে তার  ছেলে এনায়েত কবির সবার কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।

জানাযা শেষে তাকে পৌর শহরে পৈরতলা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর