,

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. এ কে মাহবুবুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসকার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার কক্ষে গিয়ে তার সঙ্গে দেখার করার সুযোগ পান না। প্রায়ই তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর ভেতরে ঢুকার অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসেন।’

তিনি আরও বলেন, ‘আর্থাইটিসের চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন, সেসব বিষয়ে তিনি কোনও সাড়া দেননি। তাই তাকে আগের ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হকসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর