,

মানবপাচার মামলায় ১২ বছরের শিশুর আগাম জামিন

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের ১২ বছরের শিশু আলাউদ্দিনকে মানবপাচার মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন-আইনজীবী জামান আক্তার বুলবুল।

২০১৪ সালের জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে ৬ জনের বিরুদ্ধে ২০১৮ সাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এ মানবপাচারের মামলা করে প্রতিবেশী নুরুল ইসলাম।

৬ আসামীর মধ্যে ঘটনার সময় আব্দুল্লাহর বয়স ছিলো ৬ বছর। ২০১৮ সালে মামলার সময় বয়স ছিলো ১১ বছর। মামলার অভিযোগ করা হয় বাদীর কাছ থেকে আলাউদ্দিন ২ লাখ টাকা নিয়েছেন।২০১৮ সালের নভেম্বর বিচারিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আত্মসমর্পন করে আলাউদ্দিন। পরে আদালত তাকে ৮ সপ্তাহের জামিন দেন।

আলাউদ্দিন স্থানীয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার কওমি ইয়াজদাহুম বিভাগের ছাত্র।

আলাউদ্দিনের মা রিজিয়া বেগম বাসাবাড়িতে কাজ করেন। ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই তাদের। বাবা দুই বিয়ে করেন, প্রথম ঘরের স্ত্রীর বড় ছেলেদের সঙ্গে শত্রুতার জেরে তাকে ২০১৮ সালে দায়ের করা মানবপাচার মামলায় আসামি করা হয়।

মা রিজিয়া বেগম বলেন, আমি বাসাবাড়িতে কাজ করি। একবেলা ভাত নিজে না খেয়ে সন্তানদের খাওয়াই। মানুষের বাসাবাড়িতে কাজ করে ওদের পড়ালেখা খরচ জোগাতে পারছি না। ছেলে-মেয়েরা যখন খায় তখন আমি পেটে কাপড় বেঁধে রাখি যাতে আমার পেট উঁচু থাকে। সন্তানরা যাতে বুঝতে পারে যে, আমিও খেয়েছি।

কান্না করতে করতে তিনি আরও বলেন, কষ্ট করে ছেলে-মেয়েদের মানুষ করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। এর মধ্যে সম্পত্তির লোভে আমার নিষ্পাপ ছেলেটির বয়স বাড়িয়ে মানবপাচার মামলা দিয়ে জীবন শেষ করে দিয়েছে। কী অপরাধ করেছিলাম আমরা? কী অপরাধ ছিল আমার এই ছেলের? তার তো মাদরাসায় যাওয়ার কথা, খেলাধুলা করার কথা কিন্তু আজ সে পালিয়ে বেড়াচ্ছে এখানে-সেখানে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর