,

জি কে শামীমের দখল করা জমি পুলিশ বুঝিয়ে দিল মালিককে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমের অবৈধ দখল থেকে মুক্ত করে সাড়ে ২৭ শতাংশ জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকার পাশে ডেমরা থানার ডগাইরের এই জমি বুঝিয়ে দেওয়া হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম পান্না বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের পেছনে ২০০৭ সালে আলাউদ্দিন আল আজাদের কাছ থেকে সাড়ে ২৭ শতাংশ জমি কেনেন নারায়ণগঞ্জের জয়নাল আবেদীন, সোহানুর রহমানসহ সাতজন।

২০১৭ সালের সেপ্টেম্বরে অস্ত্রধারী লোকজন নিয়ে জোর করে জমিটি দখল করে নেন যুবলীগ নেতা জি কে শামীম। দখলের পর ওই জায়গায় দেয়াল দিয়ে জি কে শামীমের লোকজন অবস্থান করতে থাকে। গত মাসে জি কে শামীম গ্রেপ্তার হলে ওই জায়গা থেকে তাঁর লোকজন পালিয়ে যায়। শুধু তিন চারজন নিরাপত্তাকর্মী ছিল।

অবৈধ দখল থেকে জমিটি উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে জি কে শামীমের সহযোগী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট-নয়জনকে অভিযুক্ত করে গত শুক্রবার ডেমরা থানায় লিখিত অভিযোগ দেন জমিটির বিক্রেতা আলাউদ্দিন আল আজাদ।

সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে ডেমরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের সহায়তা ও মধ্যস্থতায় আলাউদ্দিন আল আজাদ জমিটি জয়নাল আবেদীন ও সোহানুর রহমানদের বুঝিয়ে দেন।

জমিটির অন্যতম মালিক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা এখানে এলে অস্ত্র দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় জি কে শামীমের লোকজন। ক্ষমতার জোর দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এই জমিটি তারা দখল করে রেখেছিল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর