,

দীপাবলি উদযাপনে কাশ্মীরে মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে কাশ্মীর সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার তিনি কাশ্মীরের রাজৌরি জেলায় মোতায়েনকৃত ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করেন। চলতি বছর ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দু’ভাগ করে ফেলার পর এই প্রথম সেখানে সফরে গেলেন তিনি।

এ সময় কাশ্মীরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ব্যাপক প্রশংসা করেন মোদি। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাশ্মীর দখলের চক্রান্ত নসাৎ করে দিয়েছে।

এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সম্পর্কে মোদি জানান, এ বিষয়টি এখনও তাকে দংশন করছে।

তিনি বলেন, ‘আমাদের দেশ ভাগ করা হয়েছিল। লাখ লাখ মানুষ নিহত হয়েছে। উদ্বাস্ত হয়েছে বহু মানুষ। তারপরও আমরা তাদের (পাকিস্তান) বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ নই।’

নরেন্দ্র মোদি বলেন, আজাদ কাশ্মিরের পর পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরও দখলের চক্রান্ত করছে। কিন্তু ভারতীয় সেনারা তাদের চক্রান্ত বানচাল করে দিয়েছে। আজ আমরা এটি ভারতের অংশ বলে গর্বিত বোধ করতে পারি।

তিনি বলেন, ওরা কাশ্মিরের কিছু অংশ দখল করতে পেরেছিল। সম্পূর্ণ অবৈধভাবেই এ দখল নেয় তারা। এ বিষয়টি এখনও আমাদের দংশন করে চলেছে।

এদিন যুদ্ধের পোশাক পরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন মোদি। সেখানে সেনাঘাঁটিতে প্রায় দুই ঘণ্টা সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী জওয়ানদের নিজের পরিবার হিসাবে বর্ণনা করেন মোদি। তিনি বলেন, অন্যদের মতো তিনিও নিজের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্যই সেখানে গেছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর বীর সেনাদের সঙ্গে #দীপাবলী উদযাপন করলাম। এই সাহসী সেনাদের সঙ্গে আলাপ করতে পারা সবসময়ই আনন্দের বিষয়।’

নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে মোদি-কে একটি বাক্স থেকে সেনাদের মিষ্টি খাওয়াতে দেখা যায়। একদল সেনাসদস্যের সঙ্গে মজা করতেও দেখা যায় তাকে।

এক সেনা জওয়ান সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, আমরা কখনো ভাবিনি যে, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন এবং আমাদের দীপাবলিকে স্মরণীয় করে রাখবেন। এটা খুবই চমকপ্রদ বিষয় ছিল। তার সঙ্গে দেখা করে আমরা গর্বিত বোধ করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা