,

৩১ অক্টোবর শিল্পী সমিতির নতুন কমিটির শপথ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৫ অক্টোবর। আবারও নতুন করে ক্ষমতায় এসেছেন মিশা সওদাগর ও জায়েদ খান। তাদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। এখন নতুন করে কাজ শুরু করবেন তারা।

বাকি আছে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী ৩১ অক্টোবর নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান। ওই দিন বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে সকাল ১১টায় দুই বছরের জন্য শপথ গ্রহণ করবে নবনির্বাচিত কমিটি। শপথবাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনের প্রধান ইলিয়াস কাঞ্চন। শপথ অনুষ্ঠানে চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, কলাকুশলীসহ অনেকে উপস্থিত থাকবেন।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৫জন। এবারের নির্বাচনে সহ-সভাপতির পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, সুব্রত, জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে প্রার্থী হয়েছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর