,

অবশেষে দশম রাউন্ডে এসে ঘরের বাইরেও জিতল ম্যান ইউ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে কোনোভাবেই সুবিধা করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই পয়েন্ট খোয়ানোর প্রতিযোগিতায় মত্ত হয়ে এরই মধ্যে পিছিয়ে গেছে অনেকখানি।

ঘরের মাঠে যেমন-তেমন, প্রতিপক্ষের মাঠ থেকে চলতি মৌসুমে জিতে ফেরাটা যেনো অসম্ভব হয়ে গিয়েছিল ওলে গানার সোলসারের শিষ্যদের জন্য। অবশেষে দশম রাউন্ডে এসে ঘরের বাইরেও জয়ের দেখা পেয়েছে ম্যান ইউ।

রোববার রাতে নরউইচ সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইংল্যান্ডের অন্যতম সেরা দলটি। একই ম্যাচে ইতিহাসের প্রথম দল হিসেবে ইপিএলে ২০০০ গোল করার নজির স্থাপন করেছে ক্লাবটি।

ম্যাচটি শুরুর আগে ইপিএলে ম্যান ইউর গোলসংখ্যা ছিলো ১৯৯৯। এ সংখ্যাটিকে দুই হাজারে পরিণত করতে সময় লাগে মাত্র ২১ মিনিট। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় নরউইচ রক্ষণ। ফাঁকায় বল পেয়ে জালে জড়ান স্কট ম্যাকটমি। যা কি না প্রিমিয়ার লিগে ম্যান ইউর ২০০০তম গোল।

প্রথমার্ধে আরেকটি গোল পেয়ে যায় তারা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় ড্যানিয়েল জেমসের বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কস র‍্যাশফোর্ড। এর আগে পরে বেশ কয়েকটি জোরালো আক্রমণ ঠেকিয়ে দেন নরউইচ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে নরউইচ। কিন্তু ম্যান ইউর রক্ষণের কাছে হার মানে তারা। উল্টো ৭৩ মিনিটের সময় ম্যান ইউর পক্ষে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শিয়াল। আর একদম শেষদিকে একটি গোল শোধ করেন ওনেল হার্নান্দেজ।

এ জয়ের পর ১০ ম্যাচে ৩ জয় ও ৪ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৯ জয় ও ১ ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থানে রয়েছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর