,

সন্তানের সামনে এ কেমন নির্যাতন! ভিডিও ভাইরাল

news-image

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে বাবাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতিত বাবার নাম জসিম।

এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হাসান চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি বলে জানায় পুলিশ।

মোটরসাইকেলচালক জসিম ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় তাকে নির্যাতন করেন উপজেলার কালমা ইউনিয়নের হাসান। এর পরই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে।

নির্যাতিত জসিম উপজেলার ডাওরি বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মুন্নাফের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক।

অভিযুক্ত হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে।

ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলচালক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশুসন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে।

মোটরসাইকেলচালক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। জসিম ওই প্রস্তাবে রাজি না হলে ডাওরিবাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশুসন্তানের সামনে বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রোববার ডাকাতি মামলায় গ্রেফতার করার পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।

এদিকে জসিমকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

https://youtu.be/XUHXpa9aRTE

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর