,

৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।উপজেলা মৎস্য অফিস জানায়, সরকার ৮ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে নদীতে ইলিশ মাছসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞা অমান্য করে আশুগঞ্জে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ কারেন্ট এবং বেড় জাল দিয়ে মাছ ধরার খবর পায়। পরে, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজিমুল হায়দারের নেতৃত্বে মৎস্য বিভাগ গতকাল রবিবার সকাল ৭টা থেকে আশুগঞ্জের মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতু থেকে উপজেলার লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে বেলা ১২টা পর্যন্ত প্রায় ৭০ হাজার অবৈধ কারেন্ট এবং বেড় জাল জব্ধ করে মৎস্য বিভাগ।

পরে, আশুগঞ্জ নতুন ফেরীঘাটে নিয়ে এসে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মত রওনক জাহান এর সামনে আগুন ধরিয়ে দিয়ে অবৈধ জালগুলো বিনষ্ট করা হয়।এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মত রওনক জাহান জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কারেন্ট জাল জব্দ করে আগুন ধরিয়ে দেয়া হয়। তিনি আরও জানান, এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। ৩০শে অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর