,

মৌলিক গানচিত্র ‘আছো নাকি বেশ’(ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : অসাধারণ এক কণ্ঠ নিয়ে এতকাল শুধু প্রস্তুতিই নিয়েছেন জাহেদ তানভীর। শেখা আর চর্চার পাশাপাশি অংশ নিয়েছেন নানা প্রতিযোগিতায়। তবে এসব পেরিয়ে জাহেদ এখন বেশ আত্মবিশ্বাসী। যার প্রমাণ হিসেবে প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গানচিত্র ‘আছো নাকি বেশ’।

রবিবার বেলা ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া বিশেষ এই গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আর কণ্ঠের পাশাপাশি এর সুরটাও করেছেন জাহেদ তানভীর নিজেই।

গানটির সূত্র ধরে গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যেখানে শিল্পীর উপস্থিতির পাশাপাশি মডেল হিসেবে আছেন সিনথিয়া ও অনন্য।

অভিষেক গানচিত্র প্রসঙ্গে জাহেদ তানভীর বলেন, ‘অবশেষে আমি আমার মৌলিক গানের খাতাটা খুললাম। ধন্যবাদ সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। আমার বিশ্বাস, গানটি আপনাদের মন ভরাবে। সঙ্গে ভিডিওটিও চোখের আরাম দেবে। সবার কাছে ভালোবাসা চাই, আর কিছু নয়।’

https://youtu.be/J3BiO4xL9AI

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর