,

ঐতিহ্যবাহী পত্রিকা টেলিগ্রাফ বিক্রি হয়ে যাচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পত্রিকা টেলিগ্রাফ। সম্প্রতি এই পত্রিকার সার্কুলেশন ও মুনাফা কমে যাওয়ায় বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের (টিএমজি) মালিক স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে তাদের সব সম্পত্তি বিক্রির জন্য একটি বিজ্ঞাপন দিয়েছেন। এতে টেলিগ্রাফ পত্রিকা ও বিশেষ সংস্করণ সানডে টেলিগ্রাফও রয়েছে। মুনাফা ব্যাপক হারে কমে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১৭ অক্টোবর টিএমজি গ্রুপের বার্ষিক পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থ-বছরে টিএমজির মুনাফা ছিল ৯ লাখ ইউরো, যা আগের অর্থ-বছরের তুলনায় ৯৪ শতাংশ কম। এ পরিপ্রেক্ষিতে বিক্রি হতে যাচ্ছে টেলিগ্রাফ।
পত্রিকাটির বিক্রির খবর প্রথম প্রকাশ করেছিল দ্য টাইমস। তবে বিক্রির সংবাদ এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার টেলিগ্রাফ বিক্রির গুঞ্জন উঠেছিল। কিন্তু বারবার তা অস্বীকার করেছে মালিকপক্ষ।

টেলিগ্রাফের তথ্যমতে, বিগত বছরগুলোতে পত্রিকাটি প্রতিদিন তিন লাখ ১০ হাজার ৫৮৬ কপি বের করত। রবিবার তা নেমে দুই লাখ ৪৪ হাজার ৩৫১ কপিতে দাঁড়িয়েছে।

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বিক্রি করা হতে পারে টেলিগ্রাফ। ২০০৪ সালে পত্রিকাটি ক্রয় করেন স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে। আর সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ডেইলি মেইল, জেনারেল ট্রাস্টের মালিক, দি ইনডিপেন্ডেন্ট এবং সান্ধ্য স্ট্যান্ডার্ডের মালিক আলেকজান্ডার লেবেদেভ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর