,

মেননের জবাব নিয়ে ওয়ার্কার্স পার্টির কামরুল নাসিমের বাসায়

news-image

নিউজ ডেস্ক : ১৪ দলের চিঠির জবাব নিয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকে রাশেদ খান মেননের ওই মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য দিয়েছেন, এর ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর