,

শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টন ডেস্ক : প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রবিবার সকালে অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ২৩৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলীয় ১২২ রানে প্রথম উইকেটের পতন হয় তাদের। ৩৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে ফিরে যান অ্যারোন ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি গড়েন ওয়ার্নার। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান তোলেন তারা। দলীয় ২২৯ রানে ফিরে যান ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ওয়ার্নার ১০০ রানে অপরাজিত থাকেন। এটি ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি।

জয়ের জন্য ২৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। সফরকারীদের কেউই বলার মতো রান করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে পারে শ্রীলঙ্কা। ফলে ১৩৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর