সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ অক্টোবর) এ মামলা হয় বলে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দু’টি করেন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

দুদক জানায়, মামলায় লোকমানের বিরুদ্ধে চার কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে লোকমানকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। আর ৩০ সেপ্টেম্বর (সোমবার) গ্রেফতার হন সেলিম প্রধান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

দুদক ও পুলিশ সূত্র জানায়, অনলাইন ক্যাসিনো থেকে আয়ের টাকা জাপানসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে সেলিম প্রধানের বিরুদ্ধে। গুলশানে একটি স্পা সেন্টারের মালিকও তিনি। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ আছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। সেলিম প্রধান বাংলাদেশে পরিচালিত অনলাইন ক্যাসিনোর কান্ট্রি প্রধান। বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ারও তিনি। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে