,

ভারত সফরে না যাওয়া নিয়ে মুখ খুললেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা তামিম ছিলেন ফর্মহীন। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে স্বেচ্ছায় বিরতি দিয়েছিলেন তিনি।

আশা ছিলো ভারত সফর দিয়েই ফের ফিরবেন ক্রিকেটে। কিন্তু ভারত সফরেও যাচ্ছেন না ড্যাশিং এই ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত সফরে ছুটি নিয়েছেন তিনি।

পারিবারিক কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে আমার মনে হয়, মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবারের দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তাহলে সেটি তার প্রতি, পরিবারের প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।’

বাংলাদেশের হয়ে ৫৮ টেস্টে সর্বোচ্চ ৯ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ৪ হাজার ৩২৭ রান সংগ্রহ করেন তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই ব্যাংকক যাবেন তিনি।

জাতীয় দলের তারকা এ ক্রিকেটার বলেন, ‘যদি দেশে থাকতাম, তাহলে হয়তো কিছুটা হলেও ক্রিকেট অনুশীলন করতে পারতাম। তখন ভারত সফরে যাওয়া নিয়ে ভাবতে পারতাম। কিন্তু টানা দুই-তিন সপ্তাহ ক্রিকেটে না থেকে হুট করে খেলা হয়তো কঠিন হবে। আপাতত তাই এই সফরে খেলার কোনো সুযোগ দেখছি না।’

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর