,

জুতার ভেতর কোটি টাকার স্বর্ণের বার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইন বোর্ড এলাকা থেকে এক মোটর সাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোটর সাইকেল চালক দেওয়ান ইসমাইল হোসেন নামে একজন ও স্থানীয় আঞ্জু বেগম নামের এক মহিলাকেও থানায় নেওয়া গেছে পুলিশ। ইসমাইল হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের দেওয়ান মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে স্থানীয়রা স্বর্ণের বার উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় আঞ্জু বেগম জানান, দৌলতদিয়ার সাইন বোর্ড এলাকায় দুইটি দ্রুতগামী পালসার মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমরে মুচরে যায় এবং স্থানীয়রা এগিয়ে এসে চালক ও আরোহীদের উদ্ধার করে এবং রাস্তার উপর পড়ে থাকা চামড়ার জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বার পান। পড়ে পুলিশকে খবর দেন, পুলিশ এলে তাদের হাতে স্বর্ণের বার গুলো দেওয়া হয়।

আটককৃত ইসমাইল জানান, তিনি কুষ্টিয়াতে বিএডিসির চাকরিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। তার সাথে ছিল এলাকার ফরহাদের ছেলে বিল্পব নামের এক যুবক। মোটরসাইকেল সংঘর্ষের পর বিল্পব কোথায় গেছে তা জানেন না। তবে যে স্বর্ণের বার পাওয়া গেছে এগুলো তার না এবং তিনি জানেনও না এ স্বর্ণের বারগুলো কার।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রাস্তার উপর পড়ে থাকা জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বার পেয়ে তাদের জানান। পড়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি পালসার মোটরসাইকেল জব্দ ও জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইসমাইল নামের এক ব্যক্তি ও স্থানীয় একজন মহিলাকে থানায় নিয়ে আসেন। তবে আটককৃত ব্যক্তির দাবি সে এ স্বর্ণের বারের সাথে সম্পৃক্ত না। তিনি কুষ্টিয়া বিএডিসিতে চাকরিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বারের বিষয় পৃথক আইনগত ব্যবস্থা এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম করে হবে। যার বাজার মূল্য প্রায় এককোটি টাকার মত হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা