,

জ্যোতিকা জ্যোতি সুখবর দিলেন

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম ছবি ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। ছবিটি দেখতে কলকাতায় গিয়েছিলেন কবরী, জয়া আহসানের মতো বেশ কয়েকজন তারকা। প্রদীপ্ত ভট্টাচার্য্য পরিচালিত ছবিটি কলকাতা জুড়ে বেশ প্রশংসিত হয়েছে।

এর রেশ কাটতে না কাটতেই আরও একটি সুখবর দিলেন জ্যোতিকা জ্যোতি। চলতি বছর মুক্তি পাবে তার নতুন ছবি ‘মায়া, দ্য লাস্ট মাদার’। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেছেন মাসুদ পথিক।

জ্যোতি জানান, ‘‘‘মায়া, দ্য লাস্ট মাদার’ ছবির কাজ শেষ করেছি অনেক আগে। দারুণ এক গল্প। গ্রামের একজন সংগ্রামী নারীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে এতে। ছবির প্রধান চরিত্রে দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। শুনেছি, আগামী ডিসেম্বরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস, ‘মায়া, দ্য লাস্ট মাদার’ ছবিটি সবার ভালো লাগবে।’’

এদিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লাস্ট মাদার’ ছবিটি। জ্যোতির পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, হাসান ইমাম, ঝুনা চৌধুরীসহ অনেক। ছবির শুটিং শুরু হয় চলতি বছর ২০ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর