,

‘বন্দর নগরী চট্টগ্রামকেও মেট্রোরেলের আওতায় আনা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামকেও মেট্রোরেলের আওতায় আনা হবে।

সেতুমন্ত্রী রোববার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সড়ক ভবন চত্বরে হাটহাজারী হতে রাউজান পর্যন্ত চার লেনে উন্নীতকরণ, চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক সড়কে পিসি গার্ডার সেতু উদ্বোধন সহ ৫২৭ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইআরডিকে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে বহুল আলোচিত কালুরঘাট এলাকায় আলাদাভাবে রেল সেতু ও সড়ক সেতু নির্মাণের ঘোষণা দেন তিনি।

সড়ক ও সেতু মন্ত্রী আরও বলেন, কর্ণফুলী তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার সড়ককে চার লেনে উন্নীত করতে জাইকাকে তাগাদা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর