,

স্বাধীনতাযুদ্ধের স্থলমাইন ও গ্রেনেড পুকুরপাড়ে পাওয়া গেল

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় স্বাধীনতাযুদ্ধের ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই স্থলমাইন ও গ্রেনেড পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কয়েকজন শিশু উপজেলার রামপুর গ্রামের পুকুরপাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা ধানকাটার কাঁচি দিয়ে মাটি খুঁড়লে একে একে ছয়টি মাইন ও তিনটি গ্রেনেড বের হয়ে আসে।

শিশুরা এসব নিয়ে খেলা করছিল। গ্রামের লোকজন টের পেয়ে আদমদীঘি থানায় খবর দেন এবং বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে রাখেন।

বোমা উদ্ধারের খবরে উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।

পুলিশের ধারণা, বোমাগুলো স্বাধীনতাযুদ্ধের সময়কালের। বোমাগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর