,

মোটরসাইকেলচালকদের হেলমেট দিলেন মাশরাফি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেলচালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

রোববার ( ২৭ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেলচালকদের মধ্যে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর