,

লরিতে ৩৯ ব্যক্তির মৃত্যু: চালকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত লরি চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসেক্স পুলিশ জানায়, লরি চালকের বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। খবর বিবিসির।

গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে যুক্তরাজ্যের লন্ডনের মধ্যাঞ্চল থেকে ২০ মাইল দূরে এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় একটি লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করে যুক্তরাজ্যের পুলিশ। এরপর ওই দেশটির পুলিশ লরির চালক মরিস রবিনসনকে (২৫) গ্রেপ্তার করে।

জানা যায়, মরিস রবিনসনউত্তর আয়ারল্যান্ডের ক্রেইগাভেন এলাকার লরেল ড্রাইভ সড়কের বাসিন্দা।

সোমবার মরিস রবিনসনকে চেমসফোর্ডের হাকিম আদালতে হাজির করার কথা রয়েছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইংল্যান্ডের চেশায়ারের ওয়ারিংটন এলাকা থেকে ৩৮ বছর বয়সী এক নারী ও পুরুষকে এবং উত্তর আয়ারল্যান্ড থেকে ৪৮ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ এই তিন জনই অনিচ্ছাকৃত মানবহত্যা ও মানব পাচারের সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর