,

আড়াইহাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাইদ ছৈটকা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। ওই সময়ে আহত হয়েছে চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

আবু সাইদ ছৈটকা মাহমুদপুর ইউনিয়নের জোরকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় হত্যা , ডাকাতিসহ ৮/১০টি মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শনিবার বিকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জোকারদিয়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে রবিবার ভোরে অন্য সদস্যদের আটক করতে অভিযানে গেলে তাকে ছিনিয়ে নিতে আগে থেকে সেখানে উৎ পেতে থাকা ডাকাত সদস্যরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই সিরাজুল ইসলাম, এ এস আই সবুজ চন্দ্র বর্মণ, কনস্টেবল লিমন, রফিকুল ইসলাম।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর